
স্টাফ
রিপোর্টার,
হাতিয়া
একদিনের
ব্যবধানে মা-বাবা দুজনকেই
হারালেন নোয়াখালীর হাতিয়া পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব মোছলেহ উদ্দিন। তাঁর বাবা জয়নাল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জয়নাল
আবেদীন হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের
ফজলীবাড়ির বাসিন্দা ছিলেন। সোমবার (২৩ নভেম্বর) তাঁর
মৃত্যু হয়। এর মাত্র একদিন
আগে রোববার মোছলেহ উদ্দিনের মা ইন্তেকাল করেন।
মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বাবাকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুম
জয়নাল আবেদীনের জানাজার নামাজ সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে এমপির
পুল মসজিদের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একদিনের
ব্যবধানে মা-বাবা দুজনকে
হারানোর ঘটনায় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা শোক
প্রকাশ করেছেন। তাঁরা মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য
করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।